সর্বশেষ :
পিরোজপুরে অনেক পেশাদার সাংবাদিকরাই নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য পর্যবেক্ষণ কার্ড পাচ্ছে না দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুরে অনেক পেশাদার সাংবাদিকরাই নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য পর্যবেক্ষণ কার্ড পাচ্ছে না

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বিভিন্ন পত্রিকার সাংবাদিক দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে নিয়ে ধারাবাহিকভাবে ইতিবাচক ও দেশের উন্নয়নমূলক সংবাদ প্রকাশ করে আসছেন, আসন্ন নির্বাচনে তাদের প্রায় ৮০ শতাংশই সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, বিভিন্ন কৌশলে তাদের আবেদন বাতিল বা উপেক্ষা করা হচ্ছে এবং তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এতে করে পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা চরম অনিশ্চয়তা ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন বলে জানা গেছে। এ-বিষয় পিরোজপুর সাংবাদিক সংগঠনের একাধিক নেতারা জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ এর কাছে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আশ্বাস প্রদান করেন যারা পেশাদার সাংবাদিক তাদের বিষয়টি ভাবা হবে বিবেচনা করে তাদেরকে পর্যবেক্ষণ কার্ড এর ব্যবস্থা করা হবে। এ-বিষয় দৈনিক নবচেতনার পিরোজপুর জেলা প্রতিনিধি এস ডি রিপন মাহামুদ বলেন অনেক পেশাদার সাংবাদিক এবার কার্ড পায় নি। এ-বিষয় জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মোঃ মাহামুদ হোসাইন বলেন, আমি দীর্ঘ ১২ বছরের মধ্যে ২ টি জাতীয় নির্বাচনে পর্যবেক্ষন কার্ড পেয়েছি এবং একাধিক জাতীয় পত্র পত্রিকায় কাজ করেছি এবার কি কারনে আমাকে বাতিল করেছে তা নিশ্চিত করেনি তারা। এ-বিষয়ক দৈনিক জনবাণী পত্রিকার ইন্দুরকানী প্রতিনিধি ও ইন্দুরকানী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জানান অনেক পেশাদার সাংবাদিকদের কার্ড দেওয়া হয়নি কি কারনে কার্ড দেয়নি বিষয়টি নিশ্চিত নই।


এই বিভাগের আরো খবর