সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ; পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম  পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ কপিলমুনিতে খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪্#৩৯;শ লিটার পেট্রোল জব্দ করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত দ্রুত সময়ের মধ্যে হামসহ ১০ ধরনের টিকা পৌঁছাবে : স্বাস্থ্য সচিব সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা, ছয় দিন ক্লাস চালুর ভাবনা দেশে ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত, অবৈধ তেল উদ্ধার অভিযানে অগ্রগতি এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

করদাতাদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন থেকে সারা বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিলে মিলবে বিশেষ সুবিধা, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানের শুরুতে তিনি এ তথ্য জানান। একই দিন থেকে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সঙ্গে এই আলোচনা শুরু হয়।

বর্তমানে নিয়ম অনুযায়ী, জুন শেষে থেকে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হয়। চলতি বছর সময় বাড়িয়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত করা হয়েছিল। এই শেষ দিনেই সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগের ঘোষণা আসে, যা কর ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ প্রণোদনা পাবেন। আগে নির্ধারিত সময় পেরিয়ে গেলে প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হতো এবং বিভিন্ন ক্ষেত্রে কর রিবেট সুবিধা বাতিল হয়ে যেত।

তিনি আরও বলেন, “আগামী অর্থবছর থেকে পুরো বছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে বছরের প্রথম প্রান্তিকে যারা রিটার্ন দেবেন, তাদের জন্য বিশেষ কর সুবিধা থাকবে।” করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

রাজস্ব আয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্জিত হবে। তবে কর অব্যাহতি বেশি থাকায় রাজস্ব আয় কমছে, তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই অব্যাহতি কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “ট্যাক্স লিকেজ বন্ধে কাজ চলছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।”

এদিকে প্রাক বাজেট আলোচনায় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব বিজ্ঞাপন আয়ের ওপর বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানোর দাবি জানিয়েছে। পাশাপাশি নিউজপ্রিন্ট আমদানিতে থাকা ১৫ শতাংশ কর পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরা হয়েছে।


এই বিভাগের আরো খবর