সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ; পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম  পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ কপিলমুনিতে খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪্#৩৯;শ লিটার পেট্রোল জব্দ করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত দ্রুত সময়ের মধ্যে হামসহ ১০ ধরনের টিকা পৌঁছাবে : স্বাস্থ্য সচিব সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা, ছয় দিন ক্লাস চালুর ভাবনা দেশে ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত, অবৈধ তেল উদ্ধার অভিযানে অগ্রগতি এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বিশ্ববাজারে দামের ওঠানামা থাকলেও দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না। এপ্রিল মাসজুড়ে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন আগের নির্ধারিত দরে বিক্রি হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী ভোক্তা পর্যায়ে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা দরে বিক্রি হবে। এই মূল্যহার এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এর আওতায় প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাকি চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল দিয়ে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সরকার নিয়মিত মূল্য সমন্বয় করছে। বর্তমানে এলপিজির দামও প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।


এই বিভাগের আরো খবর