সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দাঁড়িপাল্লার প্রচারণায় শাকিব খান!

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে। লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। সেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছেন। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের ভাইরাল গান’-এ শাকিব খানের অংশগ্রহণ। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা গেছে, এটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। ভিডিওটির কমেন্ট বঙ্ বিশ্লেষণ করে দেখা যায়, অনেক দর্শকই ভিডিওটিকে সত্য বলে বিশ্বাস করছেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এই ভিডিও বা কার্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। পাশাপাশি ওই সূত্র জানায়, শাকিব খান আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো রাজনৈতিক দলের প্রচারণাতেই অংশ নেননি। বর্তমানে শাকিব খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ঈদ উপলক্ষে মুক্তির জন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে তিনি দুই সপ্তাহের বিরতি নেবেন। এরপর শুরু করবেন নতুন সিনেমা ‘রকস্টার’-এর কাজ।


এই বিভাগের আরো খবর