সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনিশ্চয়তায় সালমানে ‘ব্যাটল অফ গালওয়ান’

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খানের যুদ্ধভিত্তিক নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, শুটিং শেষ না হওয়া এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি ঝুলে থাকায় নির্ধারিত সময়ে এটি মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, দেশাত্মবোধক গল্পের সিনেমা হওয়ায় মুক্তির আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে, যা বেশ সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই ১৭ এপ্রিলের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও একাধিক কারণে বর্তমানে বেশ বিপাকে রয়েছেন সালমান খান। একদিকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ক্রমাগত হুমকি ও কড়া নিরাপত্তার মধ্যে শুটিং করার মানসিক চাপ, অন্যদিকে গত বছর তার অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি বঙ্ অফিসে মুখ থুবড়ে পড়া; সব মিলিয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে বেশ চাপে রয়েছেন সালমান। সব মিলিয়ে নির্মাতারাও তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন না। সম্প্রতি পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে, দেওয়া হয় সরাসরি হত্যার হুমকি। ফলে বর্তমানে বলিউডে আতঙ্ক বিরাজ করছে। কাজেই, সালমান খানের আগের সিনেমা ‘সিকান্দার’ গত বছর আশানুরূপ ব্যবসায়িক সাফল্য না পাওয়ায়, এবারের সিনেমাটি নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না অভিনেতা ও নির্মাতারা। আবার এও বলা হচ্ছে, পরিচালক অপূর্ব সখিজা ও সালমান খান উভয়েই চাইছেন সিনেমাটির মান বজায় রাখতে। তাড়াহুড়ো না করে সময় নিয়ে যত্নসহকারে সিনেমাটি দর্শকদের সামনে আনার পক্ষেই মত দিয়েছেন তারা। যদিও সালমান খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ঠিক কবে মুক্তি পাবে ‘ব্যাটল অফ গালওয়ান’।


এই বিভাগের আরো খবর