Dhaka ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন, ডায়গনস্টিক সেন্টারসহ ১৫ দোকান ছাই, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুরোনো শীত কাপড় মার্কেটের ১৫ দোকান ও একটি ডায়গনস্টিক সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। এতে এক কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পুরাতন শীত কাপড়ের মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীদের দাবি, হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার ও ১৫টি পুরাতন কাপড়ের দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের অন্যতম মালিক জাহিদ চাকলাদার বলেন, আগুনে আমদের সব শেষ হয়ে গেছে। অনেক কষ্টে ডায়গনস্টিক সেন্টারটি করেছিলাম, আগুনে সব শেষ হয়ে গেল।
ক্ষতিগ্রস্থ এক কাপড় ব্যবসায়ী লিটু খান জানান, আসলে ঋণ করে ব্যবসা শুরু করে ছিলাম। ঈদের জন্য মালামাল আনব, তাই কিছু নগদ টাকাও ছিল দোকানে, সব শেষ হয়ে গেল। আমাদের ১৫জন ব্যবসায়ী ও ডায়গনস্টিক সেন্টার মিলে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন, ডায়গনস্টিক সেন্টারসহ ১৫ দোকান ছাই, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৮:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬