সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ; পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম  পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ কপিলমুনিতে খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪্#৩৯;শ লিটার পেট্রোল জব্দ করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত দ্রুত সময়ের মধ্যে হামসহ ১০ ধরনের টিকা পৌঁছাবে : স্বাস্থ্য সচিব সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা, ছয় দিন ক্লাস চালুর ভাবনা দেশে ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত, অবৈধ তেল উদ্ধার অভিযানে অগ্রগতি এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া, এজাজের দায়িত্বকাল শেষ

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মোহাম্মদ এজাজের এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদ ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন। বিধি অনুযায়ী এ দায়িত্বের জন্য তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।

এর আগে, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এজাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নগরের বিভিন্ন প্রকল্প, দোকান বরাদ্দ, পার্কিং ব্যবস্থাপনা ও অন্যান্য প্রশাসনিক কাজে অনিয়ম ও ঘুষ গ্রহণের।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এজাজের মেয়াদ নিয়মিতভাবে শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলেন, “প্রশাসক পরিবর্তন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়। মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।”

বিশেষজ্ঞরা মনে করেন, “ডিএনসিসির প্রশাসক বদল প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ববোধ নিশ্চিত করার একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করলে নগরের বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতা বাড়বে।”

নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে নগর প্রশাসনের সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি করবেন এবং প্রয়োজন অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন।


এই বিভাগের আরো খবর