সর্বশেষ :
বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা আফগানিস্তানে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫ ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩ চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮ উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস মোদির সফরে সেমিকন্ডাক্টর খাতে গভীর সহযোগিতার অঙ্গীকার ভারত-মালয়েশিয়ার থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় তিন প্রধান রাজনৈতিক দল অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পর ওয়াশিংটন পোস্টের সিইও’র পদত্যাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মা-বোনদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয় বাগেরহাট জনসভায় –জামায়াত প্রার্থী রাহাদের কঠোর হুঁশিয়ারি।।

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে একটি মহল বারবার ফাউল করছে। তারা জামায়াতের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে এবং কোথাও কোথাও মা-বোনদের হেনস্তা করছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, “আমার পোস্টার-ব্যানার ছিঁড়ছেন—সম্পর্কের খাতিরে এতদিন কিছু বলিনি। কিন্তু আমাদের মা-বোনদের হেনস্তা করার মতো আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাবধান হয়ে যান।”
তিনি আরও বলেন, “পোস্টার ছিঁড়ে কিছু হবে না। কচুয়ার মানুষের হৃদয়ে দাড়িপাল্লা আছে। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লা বিজয়ী হবে।”
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মোরশেদ আনোয়ার সোহেল, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল আলম সিদ্দিকী, জামায়াত নেতা শেখ কামরুল আলম, ইসলামী ছাত্রশিবির নেতা শেখ মো. এনামুল কবির, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা আলতাফ হোসেন, মাস্টার আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিস নেতা অ্যাডভোকেট বালী নাসের ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর