Dhaka ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের ভোটকেন্দ্রেগুলোতে যাচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম 

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ Time View
বাগেরহাট প্রতিনিধি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন প্রান্তে এ কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে ব্যবহারের জন্য ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। ব্যালট হস্তান্তরের আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তা গ্রহণ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শুরুর আগেই জেলার সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল এলাকাগুলোতে আগেভাগেই এসব সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে একযোগে বাগেরহাট জেলাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলার ৯টি উপজেলার মোট ৫৪৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ৪০৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন।
এ বিষয়ে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “বাগেরহাটের ৯টি উপজেলার ৫৪৭টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছি। যেসব কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত, সেখানে আগেভাগেই ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সার্বিক তৎপরতায় বাগেরহাটে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটের ভোটকেন্দ্রেগুলোতে যাচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম 

Update Time : ০৭:১৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬