Dhaka ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

  মোরেলগঞ্জে সেনাবাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

মোরেলগঞ্জ ( বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মোঃ মোতালেব হোসেন(৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে মোতালেবকে হাতেনাতে আটক করে। সে পিরোজপুর জেলার টোনা গ্রামের বাসিন্দা।
রবিবার বেলা ১ টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর জিহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোরেলগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ জব্দ করেন সেনা সদস্যরা।
পরে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মোতালেবকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

  মোরেলগঞ্জে সেনাবাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা উদ্ধার

Update Time : ১০:৩৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬