সর্বশেষ :
বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সব কেন্দ্রে সিসিটিভি, বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস পাকিস্তানে শিয়া মসজিদের বিস্ফোরণে নিহত বেড়ে ৩১, আহত ১৬৯ বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত ইরানের প্রধান বিচারপতির ডাকে সোমবার ফুলকোর্ট সভা কর্মবিরতিতে বন্ধ কার্যক্রম, সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনিতে নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বাপ্পী

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কপিলমুনি (খুলনা) অফিস।।খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম
মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আমার নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সমপ্রদায়ের লোকের উপর
কোন ধরনের অন্যায়-নির্যাতন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৫আগষ্ট যদি আমার
দলের নেতাকর্মীদের দ্বারা কেউ নির্যাতনের শিকার হয়ে থাকেন তাহলে আমি তার জন্য ক্ষমা
প্রার্থী। আমি নির্বাচিত না হলেও যে কোন ব্যক্তির দ্বারা যদি কেউ অত্যাচারের শিকার হন
তাহলে আমি আপনাদের হয়ে কঠোর ব্যবস্থা নিবো। এসময় তিনি তার দলের নেতাকর্মীদের
সাবধান করে দেন। তিনি আরো বলেন, আমাকে আপনারা নির্বাচিত করলে অবহেলিত
পাইকগাছা কয়রার উন্নয়নে অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। আপনাদের ভোটে নির্বাচিত হলে
কপিলমুনি হাসপাতালটি আধুনিকায়ন করবো। শনিবার বিকাল ৪ টায় কপিলমুনি ধান্য চত্ত্বরে
হরিঢালী ও কপিলমুনি ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান
অতিথির বক্তব্যে প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী উক্ত কথাগুলো বলেন। কপিলমুনি ইউনিয়ন
বিএনপিথর সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য
রাখেন উপজেলা বিএনপিথর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। প্রধান
বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপিথর ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক
ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপিথর
সদস্য শেখ ইমাদুল ইসলাম, শেখ সামসুল আলম পিন্টু, হরিঢালী বিএনপির সাবেক সভাপতি শেখ
ইমামুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, শেখ আবু তালেব, মীর
সাফায়েত হোসেন সাবান আলী। সভাটি সঞ্চালনা করেন কপিলমুনি ইউনিয়ন বিএনপিথর
সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকার ও হরিঢালী ইউনিয়ন বিএনপিথর সাবেক সাঃ সম্পাদক
সরদার তোফাজ্জেল হোসেন। জনসভায় দুথটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল
সহকারে দলটিথর হাজার হাজার নেতাকর্মী জনসভায় যোগদান করেন।


এই বিভাগের আরো খবর