Dhaka ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার আবাদ গ্রামে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনছার আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি ) বিকেল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনছার আলী শেখ ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের সোহান রাড়ী, সরোয়ার রাড়ী, আলতাফ হোসেন রাড়ীসহ একজন নারী ও আরও কয়েকজন ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মসজিদ ঘরের সীমানা সংলগ্ন আইল কেটে জমি দখলের চেষ্টা করেন। এ সময় আনছার আলী শেখ বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পরিবারের দাবি।
স্থানীয়রা আরও জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে জমি পরিমাপ করে সমাধানের সিদ্ধান্ত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই এক পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার আসরের নামাজের পর নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন ।
অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান  জানিয়েছে, বাগেরহাটের কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। (সংশোধনী মেইল)
Tag :
About Author Information

জনপ্রিয়

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

Update Time : ০১:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬