সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত অতন্ত ১৬০ নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান মেয়াদ ফুরাচ্ছে ‘নিউ স্টার্ট’ চুক্তির, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা সমুদ্রে ভাসমান হিমশৈল শনাক্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া শি-ট্রাম্প ফোনালাপ আঞ্চলিক নিরাপত্তা ‘স্থিতিশীল’ করতে সহায়ক হবে: তাইওয়ান অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যুক্ত হতে চীনের প্রতি জার্মানির আহ্বান আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট পৌরসভার  সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবেঃ বিএনপি প্রার্থীব্যারিস্টার জাকির হোসেন।।

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট পৌরসভার ৫টি সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবেঃ ব্যারিস্টার জাকির হোসেন

বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেছেন, নির্বাচিত হলে বাগেরহাট পৌরসভার জলবদ্ধতা নিরসনের জন্য পৌরসভার পাঁচটি খাল দখলমুক্ত করে সংস্কার করা হবে।
বুধবার(০৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাসাবাটী আমতলা মাঠে নির্বাচনী জনসভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডাক্তার ফাইজুল হক মন্টু।
সাধারণ সম্পাদক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামূল নাসির আলাপ,
পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি,
সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক,
পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ইস্কিন্দার হোসেন,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল,
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা,
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নারগীস আক্তার ইভাসহ পৌর ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দরা।
জনসভায় নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আহ্বান জানান, দখলদার, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত বাগেরহাট ও পৌরসভা গড়তে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করা।


এই বিভাগের আরো খবর