সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ): সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সনাতনী সমাবেশে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত হওয়ার মাধ্যমে আবারও প্রমাণিত সকল ধর্মের মানুষের দল বিএনপি। তাই তো হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু একথা বলেন।

০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে হিন্দু বৌদ্য খ্রিস্টান কল্যান ঐক্য ফ্রন্ট পাইকগাছা উপজেলার আয়োজিত বিশাল সনাতনী সমাবেশ সংগঠনের সভাপতি প্রভাষক সুজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক যোগেশ্বর সানা কার্তিকের সঞ্চালনায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ১৭ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু-মুসলিম কারো স্বার্থও রক্ষা করেনি। এজন্যই স্যান্ডেল ফেলে হাসিনাকে পালাতে হয়েছে। আওয়ামীলীগ নেতারা বলেছিলেন, হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কোন মানুষের উপর বিএনপি হামলা হতে দেয়নি। ধর্ম-বর্ন-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধ পরিকর তারেক রহমান। বক্তৃতার শেষে তিনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

খুলনা-৬ (কয়রা পাইকগাছা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপি সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনকে সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে কাছে যাবেন এবং ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার মধ্যেই আপনারা ভোট কেন্দ্রে ভোট দিবেন ও রেজাল্ট নিয়ে বাসায় আসবেন। আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

সনাতনী সমাবেশে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম কবির, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি জাসাসের সহ-সভাপতি ও কণ্ঠশিল্প বিএম নাসিরউদ্দীন নাসির, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব এস, এম, এ ইমদাদুল হক, পৌরসভা বিএনপি সাধারন সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শেখর চন্দ্র বিশ্বাস, ডাঃ নিরাঞ্চন মন্ডল, মেছের আলী, গোপাল চন্দ্র রায়, রীতা মন্ডল, কৃষ্ণ কর্মকার, লক্ষ্মীরানী গোলদার, রবেন্দ্রনাথ মন্ডল, জিতেন্দ্র মন্ডল, মুকুন্দ মোহন বৈদ্য পান্থ, রনজিতা বিশ্বাস, দেবেন ঘোষ, সাদ্দাম হোসেন, কলিঙ্গরাজ মন্ডল, নিলাদ্রী সরদার, সন্তোষ কুমার সরদার, কিশোর সানা, প্রণব কান্তি মন্ডল, তুষার কান্তি মন্ডল, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, কিশোর কুমার মন্ডল, অধীর কৃষ্ণ মন্ডল, বিশ্বজিত কুমার সাধু, দীপংকর বাবুসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর