সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ!

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের উত্তপ্রদেশের গাজিয়াবাদে একই পরিবারের তিন বোন একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। 

টিলা মোড থানা এলাকার ভারত সিটির একটি ন’তলা ভবনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন-নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যা নোট উদ্ধার করা হয়েছে, যেখানে শুধু লেখা ছিল: ‘সরি পাপা’। মেয়েদের বাবা চেতন কুমার পুলিশকে জানিয়েছেন, তার মেয়েরা একটি অনলাইন কোরিয়ান গেম (কড়ৎবধহ খড়াবৎ এধসব)-এ আসক্ত ছিল, যা তিনি আগে জানতেন না। তার দাবি, মঙ্গলবার ছিল গেমটির ফাইনাল রাউন্ড শেষ করার দিন। গেমটিতে মোট ৫০টি টাস্ক ছিল। চূড়ান্ত টাস্ক শেষ করেই তারা একসঙ্গে লাফিয়ে পড়ে বলে তিনি মনে করছেন।

চেতন কুমারের দু’বার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর একটি ও দ্বিতীয় স্ত্রীর দুই কন্যা এ আত্মহত্যায় প্রাণ হারান। জানা গেছে, তিন বোন গত দুই বছর ধরে স্কুলে যায়নি।

স্থানীয় পুলিশ সুপার অতুল কুমার সিং জানান, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। মেয়েদের মোবাইল ফোন ও ডিজিটাল কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা অনলাইন ইতিহাস বিশ্লেষণে সহায়তা করবেন। তবে এখনই নিশ্চিত করে বলা যায় না যে আত্মহত্যার কারণ অনলাইন গেমিং আসক্তি।

চেতন কুমারের বক্তব্য অনুযায়ী, মেয়েরা লাফ দেওয়ার জন্য বাড়িতে দুই ধাপের একটি সিঁড়ি ব্যবহার করেছিল। পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে ছড়িয়ে থাকা পারিবারিক ছবিও সংগ্রহ করেছে।

রাত ২টা ১৫ মিনিটে পুলিশ একটি কল পায়, ভারত সিটির একটি ফ্ল্যাটের ন’তলা থেকে তিন মেয়ে লাফ দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাদের লোনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর