সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পায়ে অস্ত্রোপচার করাতে হবে মেরিনোর

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্পোটস: ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের জন্য মিকেল মেরিনোর পায়ে অস্ত্রোপচার করাতে হবে। আর্সেনাল জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে শল্যবিদের ছুরিকাঁচির নিচে নেওয়া হবে স্প্যানিশ এই মিডফিল্ডারকে।
গত ২৫ জানুয়ারি ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের ৩-২ গোলে হারের ম্যাচে পায়ে চোট পান মেরিনো। ম্যাচটিতে ৩২ মিনিট খেলে একটি গোলও করেন তিনি।
ওই চোটের কারণে লিডস ইউনাইটেডের বিপক্ষে গত শনিবারের ম্যাচে খেলতে পারেননি মেরিনো। সেদিন তাকে স্কোয়াডেই রাখেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। লিডসের মাঠে ম্যাচটি ৪-০ গোলে জেতে নর্থ লন্ডনের ক্লাবটি।
পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মেরিনোর ডান পায়ের হাড়ে চোট লেগেছে। এজন্য তার অস্ত্রোপচার করাতে হবে। ফলে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠে বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে।
আর্সেনালের আশা, মৌসুম শেষের আগেই পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন মেরিনো।
চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন মেরিনো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ছয় গোলের পাশাপাশি অবদান রেখেছেন তিনটিতে।
২৪ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আর্সেনাল। দ্বিতীয় স্থানের ম্যানচেস্টার সিটি থেকে ৬ পয়েন্ট এগিয়ে তারা।
লিগে আগামী শনিবার সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে আর্সেনাল। তার আগে মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে লড়বে দলটি।


এই বিভাগের আরো খবর