সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিরাপত্তা শঙ্কায় লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাট ছাড়লেন টম ক্রুজ

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন: নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের অভিযোগ তুলে লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকা ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। দীর্ঘদিন বসবাসের পর হাইড পার্কসংলগ্ন নিজের পেন্টহাউস ফাঁকা করে দেওয়া এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনায় এসেছে লন্ডনের অভিজাত এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নাইটসব্রিজের ওয়ান হাইড পার্ক ভবনে টম ক্রুজের একটি বিলাসবহুল পেন্টহাউস ছিল। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯২ কোটি টাকা। ‘মিশন: ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন সেখানে বসবাস করলেও সাম্প্রতিক এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তিনি নিজেকে আর নিরাপদ মনে করছেন না।

ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়, টম ক্রুজের ওই অ্যাপার্টমেন্ট ভবনের নিচে অবস্থিত ‘বুশেরার’ নামের একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সশস্ত্র হামলা চালায় ছয়জন ডাকাত। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে দোকানের ভেতরে ঢ়ুকে বিপুল পরিমাণ রোলেঙ্ ঘড়ি লুট করে নেয়। এই ঘটনাই টম ক্রুজকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে তোলে।

অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি মেইলকে জানায়, “এমন একটি উচ্চমূল্যের ও সুরক্ষিত বলে পরিচিত এলাকায় প্রকাশ্যে এ ধরনের হামলা প্রমাণ করে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল। এই ঘটনাই তার লন্ডন ছাড়ার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।”

নাইটসব্রিজে থাকার সময় টম ক্রুজ অনেকটা নিভৃত জীবনযাপন করতেন। ভোরে স্থানীয় রাস্তায় তাকে দৌড়াতে দেখা যেত। ভবনের কর্মীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতির ঘটনার পরপরই খুব দ্রুততার সঙ্গে তার পেন্টহাউস খালি করা হয় এবং অল্প সময়ের মধ্যেই আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়।

ডেইলি মেইল জানায়, সাম্প্রতিক সময়ে লন্ডনের নাইটসব্রিজসহ কয়েকটি অভিজাত এলাকায় অপরাধের মাত্রা বেড়েছে। টম ক্রুজের মতো বিশ্বখ্যাত তারকার ওই এলাকা ছেড়ে চলে যাওয়া এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


এই বিভাগের আরো খবর