সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সংসার ভাঙার গুজব নিয়ে যা বললেন ওমর সানী

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ক’দিন ধরে সোশ্যাল হ্যান্ডেলে রমরমা গুজব, ভেঙে গেছে ওমর সানী ও মৌসুমীর সংসার। বিপরীতে মৌসুমী নাকি বিয়ে করেছেন এক নির্মাতাকে! এসব গুজবে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি। ওমর সানী বলেন, ‘অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি-এরকম নানা কথা শুনি। এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো এমন কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’ এর আগেও একটি পডকাস্ট অনুষ্ঠানে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। সেখানে সম্পর্কের অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি ক্ষোভের সঙ্গেই বলেন, ‘অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেন। যার যা ইচ্ছা, তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়। এসব নিয়ে আর কিছু বলার নেই।’ মৌসুমী দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ওমর সানী রয়েছেন দেশেই। মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ওমর সানী বলেন, ‘সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে। আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া এবং ত্যাগ স্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে এসব নিয়ে কথা বলি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।


এই বিভাগের আরো খবর