সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন দ. কোরিয়ার জনপ্রিয় গায়িকা মো সু-জিন

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড অ্যাকুস্টিক কোলাবো’র প্রধান গায়িকা মো সু-জিন মারা গেছেন। মাত্র ২৭ বছর বয়সে তার মৃত্যু হয়। গত বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। শিল্পীর এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়, পরিবারের ইচ্ছা অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সাথে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে; মৃত্যুর কারণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি তার পরিবারে ইচ্ছায়। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ২০২০ সালে ‘অ্যাকুস্টিক কোলাবো’তে যোগ দেওয়া মো সু-জিন ব্যান্ডের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন। ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও তিনি পরিচিত ছিলেন; ২০২৫ সালের জুনে তার একক গান ‘ইয়োর ইউনিভার্স’ মুক্তি পায়। ব্যান্ডের সহকর্মী কিম সেউং-জে গভীর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ২০১৯ সাল থেকে সে ছিল আমার সবচেয়ে কাছের সঙ্গী। সে আমাকে সুখের মানে শিখিয়েছে এবং বেঁচে থাকার শক্তি দিয়েছে।


এই বিভাগের আরো খবর