সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বোল্ড লুকে ধরা দিলেন ববি

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সিনেমার খবরে অনুপস্থিত ইয়ামিন হক ববি। ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন তিনি। তবে গত বছরের শেষ দিকে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ববির একটি কল রেকর্ড ফাঁস হলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। যদিও ববির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করে তার কল রেকর্ড ফাঁস করা হয়েছে। সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ববি। নিয়মিতই ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। লেখালেখি কম করলেও তার পোস্টগুলো ঘিরে থাকে ভক্তদের আগ্রহ। এবার সামাজিক মাধ্যমে একটি বোল্ড লুকের ভিডিও প্রকাশ করেছেন ববি। সাগরপাড়ে ধারণ করা ওই ভিডিওতে তাকে দেখা গেছে সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভিডিওটির সমালোচনা করেছেন। আবার অনেকেই ববির লুক ও উপস্থাপনার প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেছেন। ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে একজন জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। সর্বশেষ তাকে পর্দা দেখা গিয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।

 


এই বিভাগের আরো খবর