সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২ সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ‘মা’

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে ঘটেছে এক মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা।  দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক ‘মা’। সঙ্গে সঙ্গেই তিন লাশ!

গাজীপুরে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে ঘটেছে এক মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা। দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক ‘মা’। সঙ্গে সঙ্গেই তিন লাশ!

নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (৩০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা মালা বেগমের দুই সন্তান প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)। ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ জানুয়ারী) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল নয়ানীপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানার আতুরী গ্রামের মো. সালাহ উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়ার সাথে হাফেজা খাতুন মালার বিয়ে হয়। সোমবার সকালে শ্বশুর বাড়িতে দেবরের সাথে ঝগড়া হয়। এরপর মেয়ে তাবাসসুমকে ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে দুই সন্তানসহ বের হন তিনি।

সকাল ১১টার দিকে পূবাইল বাজার রেলগেট থেকে পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় গিয়ে দুই সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের দেহ খন্ড বিখন্ড হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান,এক মা তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।


এই বিভাগের আরো খবর