সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

না ফেরার দেশে চলে গেলেন সংগীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদার। গতকাল রোববার সকাল নয়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই সুরকার। গত বছরের সেপ্টেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে কোমায় চলে যান তিনি। সে সময় তাকে ভর্তি করা হয় ভুবনেশ্বরের এমস (অওওগঝ) হাসপাতালে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কোমা থেকে কিছুটা সুস্থ হয়ে উঠলেও অভিজিৎ মজুমদারের শরীরে একাধিক জটিলতা দেখা দেয়। তার স্নায়ুর সমস্যা ও নিউমোনিয়ার পাশাপাশি লিভার-সংক্রান্ত জটিলতা, রক্তজনিত সমস্যা এবং মারাত্মক পুষ্টিহীনতা দেখা দিয়েছিল। দীর্ঘদিনের অসুস্থতায় শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন তিনি। গত নভেম্বর মাসে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এমনকি চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথাও ভাবছিলেন। তবে ব্যক্তিগত কিছু কারণে তখন হাসপাতাল ছাড়তে পারেননি তিনি। এরপর গত শুক্রবার আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ মজুমদার। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই প্রখ্যাত সংগীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শোকবার্তায় তিনি বলেন, ‘প্রখ্যাত সংগীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদারের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। উড়িয়া সংগীতজগতে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই দুঃসময়ে তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তার আত্মার শান্তি দিন।’ অভিজিৎ মজুমদারের প্রয়াণে উড়িয়া সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।


এই বিভাগের আরো খবর