সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কবে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’?

প্রতিনিধি: / ২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। অনেকদিন ধরেই আলোচনা তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। গত শনিবার সিনেমাটির নতুন একটি ঝলক প্রকাশ করা হয়; এর সঙ্গেই মুক্তির এই তারিখ ঘোষণা করেন শাহরুখ নিজেই। ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’। এছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বঙ্ অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’- এই তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন এই ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এছাড়া খলনায়কের চরিত্রে অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন বলে জানা গেছে। বড়দিনকে কেন্দ্র করে মুক্তির তারিখ নির্ধারণ করায় সিনেমাটি বঙ্ অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর