সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কালো পোশাকে ভক্তদের দৃষ্টি কাড়লেন অপু

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি একগুচ্ছ শেয়ার করা ছবিতে দেখা যায়, কালো পোশাকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে। কালো রঙের আধুনিক কাটের ব্লাউজ ও লম্বা স্কার্টে নিজেকে উপস্থাপন করেছেন অপু বিশ্বাস। পোশাকের সঙ্গে যুক্ত রয়েছে এক পাশ থেকে ঝুলে থাকা স্বচ্ছ কালো ওড়না, যা বাতাসে ভেসে ছবিটিতে নাটকীয়তা ও আভিজাত্যের ছোঁয়া এনেছে। এদিকে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের জন্য গর্ববোধ করো, তুমি প্রতিবার পড়ে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছ।’ অপুর চুল পরিপাটি করে খোঁপায় বাঁধা, চোখে গাঢ় আই-মেকআপ আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক রয়েছে সব মিলিয়ে তার সাজে রয়েছে আত্মবিশ্বাসী ও পরিণত সৌন্দর্যের প্রকাশ। কানে ও গলায় নীল পাথরের গয়না কালো পোশাকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এদিকে কমেন্ট বঙ্ েঅপুরে রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আমি তো দেখে ফিদা, এক কথায় অসাধারণ।’ আরেকজনের কথায়, ‘আগের সেই সিম্পল অপু আর নেই,এখন আরো কনফিডেন্ট।’


এই বিভাগের আরো খবর