সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধুরন্ধরকেও ছাড়িয়ে যাবে ‘বর্ডার ২’

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ২৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। নব্বইয়ের দশকের ব্লকবাস্টার হিট ‘বর্ডার’-এর স্মৃতি উসকে দিয়ে পর্দায় ফিরছে এর সিক্যুেয়ল ‘বর্ডার ২’। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে বঙ্ অফিসের পুরোনো অনেক রথী-মহারথীদের রেকর্ড তছনছ করে দিতে পারে এই ছবি। ‘একাডেমিক এন্টারটেইনমেন্ট’-এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, অগ্রিম বুকিংয়েই অভাবনীয় সাড়া ফেলেছে ছবিটি। ‘ব্লক আসন’সহ ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটি ইতোমধ্যে ৫ কোটি ৮৪ লাখ টাকার ব্যবসা করে ফেলেছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনেই ভারতের বঙ্ অফিসে ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করতে পারে বরুণ ধাওয়ান ও সানি দেওল অভিনীত এই ছবি। এমনকি প্রেক্ষাগৃহে ছবিটির স্থায়িত্ব ও জনপ্রিয়তা বজায় থাকলে এর আজীবন আয় ৭০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করতে পারে। সিনেমাটি সাধারণ ২ডি ফরম্যাটের পাশাপাশি উন্নত প্রযুক্তির ‘ডলবি সিনে’ ফরম্যাটেও মুক্তি পাচ্ছে, যা দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দেবে। তবে ছবির সফলতার পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ১৯৯৭ সালের কালজয়ী ‘বর্ডার’-এর সঙ্গে তুলনা। দর্শকরা বলছেন, ছবিটিকে বঙ্ অফিসে দীর্ঘ দৌড়ের ঘোড়া হতে হলে সবার আগে সাধারণ মানুষের মন জয় করতে হবে। ইতিবাচক ‘মাউথ পাবলিসিটি’ বা লোকমুখে প্রশংসা ছড়িয়ে পড়লে ছবির ব্যবসার গ্রাফ যে আকাশচুম্বী হবে, তা বলাই বাহুল্য। ইতোমধ্যেই মুক্তিপ্রাপ্ত ট্রেলারে বরুণ ধাওয়ানের বিধ্বংসী অ্যাকশন এবং সানি দেওলের সেই চিরচেনা গুরুগম্ভীর সংলাপ দর্শকদের নস্টালজিক করে তুলেছে। এছাড়া আহান শেট্টির উপস্থিতি ছবিতে বাড়তি আকর্ষণ যোগ করেছে। দীর্ঘ সময় পর সিক্যুেয়ল আসায় ভক্তদের মধ্যে যে প্রবল আগ্রহ কাজ করছে, তার সুফল পেতে পারে নির্মাতা পক্ষ। বর্তমানে বঙ্ অফিসে এই ছবির সঙ্গে পাল্লা দেওয়ার মতো বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে সানি দেওল বাহিনীর সামনে। এখন দেখার বিষয়, বড় পর্দার এই যুদ্ধ শেষ পর্যন্ত বঙ্ অফিসের সব হিসেব-নিকেশ বদলে দিতে পারে কি না।


এই বিভাগের আরো খবর