সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফ

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিশ্ব সংগীতের জীবন্ত কিংবদন্তিদের তালিকায় এবার নতুন পালক যুক্ত হলো পপ কুইন টেইলর সুইফটের মুকুটে। ৩৩ বছর বয়সে স্টিভ ওয়ান্ডার যে রেকর্ড গড়েছিলেন, ৩৬ বছর বয়সে তার ঠিক পাশেই বসতে যাচ্ছেন এই মার্কিন তারকা। ‘সংরাইটার্স হল অব ফেম’ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মানজনক স্থানে জায়গা করে নিচ্ছেন টেইলর সুইফট। আগামী ১১ জুন নিউ ইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। তার সঙ্গে এবার হল অব ফেমে যুক্ত হচ্ছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স। সিবিএস মর্নিংস-এ এই ঘোষণা দেওয়ার সময় সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন বলেন, ‘তারা মূলত আমাদের জীবনের শব্দবলি (সাউন্ডট্র্যাক) লিখেছেন। তাদের গানেই আমরা নাচি, কাঁদি কিংবা আনন্দে মেতে উঠি।’ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থায় স্থান পেতে হলে গীতিকারের প্রথম গান প্রকাশের অন্তত ২০ বছরের অভিজ্ঞতা ও কালজয়ী গানের তালিকা থাকতে হয়। সুইফট তার ক্যারিয়ারে ইতিপূর্বেই ১৪টি গ্র্যামি জিতেছেন, যার মধ্যে চারবার পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর শ্রেষ্ঠত্ব। বিলবোর্ডের তথ্যমতে, তার সাম্প্রতিক অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ আধুনিক যুগের যেকোনো অ্যালবামের চেয়ে প্রথম সপ্তাহে বেশি বিক্রির রেকর্ড গড়েছে। এছাড়া ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ডের শীর্ষে অবস্থান করছে। ২০২৫ সালের মে মাসে তিনি ঘোষণা করেন যে, দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি তার প্রথম ছয়টি অ্যালবামসহ সব মাস্টার রেকর্ডিংয়ের পূর্ণ মালিকানা ফিরে পেয়েছেন। এর আগে তার রেকর্ড ভাঙা ‘ইরাস ট্যুর’ এবং এর ওপর ভিত্তি করে নির্মিত কনসার্ট ফিল্ম ও ৬ পর্বের ডকুমেন্টারি সিরিজ ডিজনি প্লাসে ঝড় তুলেছিল।


এই বিভাগের আরো খবর