সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বড়ো পর্দায় জুটি বাঁধছেন আফরান নিশো-মেহজাবীন

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ঢালিউডে আসছে বড় চমক। সময়ের অন্যতম জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে এবার একসঙ্গে দেখা যেতে পারে বড় পর্দায়। গুঞ্জন উঠেছে, নাটকের এই জনপ্রিয় জুটিকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। এটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। যদিও এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। খুব শিগগিরই গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এদিকে আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার কাজ। এই সিনেমার মাধ্যমে বেশ কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। অন্যদিকে মেহজাবীন চৌধুরীকে নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। সিরিজটিতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করবেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। সিরিজটির প্রাথমিক নাম ‘ক্যাকটাস’। শোনা যাচ্ছে, এর নাম পরিবর্তন হতে পারে। ড্রামেডি, থ্রিলার ও অ্যাকশন ঘরানার এই সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইতিমধ্যে সিরিজের শুটিং শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের আগেই ৮০ শতাংশ দৃশ্যধারণ শেষ করা হবে, বাকি অংশের শুটিং হবে নির্বাচনের পর। চলতি বছরই সিরিজটি মুক্তির কথা রয়েছে। এই সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম ও জাহিদুল অপু।


এই বিভাগের আরো খবর