সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সমালোচকদের উদ্দেশ্য বার্তা দিলেন পরীমণি

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। তবে মাঝেমধ্যেই তাকে পড়তে হয় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে। এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই যেন এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন এই চিত্রনায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন পরীমণি। পরীমণি লিখেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’ সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে তিনি আরও লিখেন, ‘তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’ পোস্টের একেবারে শেষে নিজেকে নিয়ে গর্ববোধ করে তিনি বলেন, ‘আমি একটা পরী।’ ভক্তরা তার এই আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন। অনেকে বলছেন, যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য একটি যুতসই জবাব।


এই বিভাগের আরো খবর