Dhaka ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আলিফ সিয়ামের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম

  • Reporter Name
  • Update Time : ০৭:০০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫১ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলিফ আহমেদ সিয়ামের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারতে যান তিনি। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম বলেন,
জুলাই আন্দোলনে শহীদ আলিফ আহমেদ সিয়াম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক সাহসী প্রতীক। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বাগেরহাটে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৯ জনের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
এম এ এইচ সেলিম বলেন ,শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। শহীদ হওয়ার পর তিনি শহীদের বাবাকে এক লাখ টাকা সম্মাননা দিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভুলতে পারি না। তারা দ্বিতীয়বার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শহীদের বাবা,স্বজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

শহীদ আলিফ সিয়ামের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম

Update Time : ০৭:০০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬