সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিভোর্সের গুঞ্জন নিয়ে যা বললেন নেহা কাক্কার

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেওয়ার পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই গুঞ্জনে সরাসরি মুখ খুললেন নেহা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে দেওয়া দীর্ঘ এক বার্তায় নেহা স্পষ্ট ভাষায় অনুরোধ জানান, যেন তার স্বামী ও পরিবারের নাম এই আলোচনায় না জড়ানো হয়। তিনি লেখেন, ‘আমার নির্দোষ স্বামী কিংবা আমার সবচেয়ে মিষ্টি পরিবারকে দয়া করে টেনে আনবেন না। তারা আমার জীবনের সবচেয়ে পবিত্র মানুষ। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের কারণে।’ আগের একটি আবেগী পোস্ট ঘিরে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটিরও ব্যাখ্যা দেন এই গায়িকা। নেহা জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ব্যবস্থার ওপর ভীষণভাবে বিরক্ত ছিলেন। তবে আবেগের বশে সামাজিক মাধ্যমে এমন কিছু লেখা উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি। গণমাধ্যমের ভূমিকা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নেহা। বলেন, ‘কে কীভাবে তিলকে তাল বানায়, তা সবাই ভালো করেই জানে।’ তিনি এখান থেকে শিক্ষা নিয়েছেন বলেও জানান। ভবিষ্যতে আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলবেন না বলেও ঘোষণা দেন এই সুপারস্টার গায়িকা। বার্তার শেষাংশে নিজের আবেগপ্রবণ দিক তুলে ধরে নেহা লেখেন, ‘এই দুনিয়ার জন্য আমি একটু বেশিই আবেগী। দুঃখিত এবং ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের। চিন্তা করবেন না, খুব শিগগিরই আমি নতুন উদ্যমে ফিরব।’ এর আগে নেহা দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিলেন। এমনকি ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছিলেন তিনি। পরে সেই পোস্ট মুছে ফেলেন।


এই বিভাগের আরো খবর