সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় বিধবাকে কুপিয়ে হত্যা, রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

পাইকগাছা  ( খুলনা )  প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর  শ্রীলেখা সানা (৬০) তিনি পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্র নাথ সানা (আমিন)-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (গভীর রাতে)  শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায়  অজ্ঞাত দুর্বৃত্তরা । বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকটতম আত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান তারা।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


এই বিভাগের আরো খবর