Dhaka ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

  • Reporter Name
  • Update Time : ১২:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও
স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি)  দুপুরে শহরের সোনাতলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে
আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাগেরহাট-২ (বাগেরহাট সদর কচুয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের
প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে বিএনপির জাতীয় নির্বাহী
কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম
আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর
রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির
সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম খান, শিকদার
হারুন আল রশিদ, সরদার জাহিদ, হাজরা আসাদুল ইসলাম পান্না, ফকির তারিকুল
ইসলাম, এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, শেখ
তৌহিদুল ইসলাম, শরীফ মোস্তফাজামান লিটু, তালুকদার শহিদুল ইসলাম স্বপন,
শেখ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, নিয়াজ মাহমুদ শৈবাল, প্রদিপ
বসু সন্তু, সাংবাদিক কামরুজ্জামান শিমুল ও জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন
ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দলসহ সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক
সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, সাধারণ
সম্পাদক ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক
নার্গিস আক্তার ইভা, জেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা মানফুজুর রহমান ও
সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীরা এতে অংশ
নেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি,
যা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ৯০তম
জন্মবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। তারা আরও বলেন, আগামী
জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের
ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটারদের কাছে দেশনায়ক তারেক রহমান
ঘোষিত ৩১ দফা তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করার আহবান জানান তারা।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
হাদিউজ্জামান হিরো। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ
দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

Update Time : ১২:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬