সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন ভোটাররা রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছে: উপদেষ্টা

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

বগুড়া সদরের ফাঁপোর পশ্চিমপাড়া এলাকায় জেলা প্রশাসন ও তথ্য অফিস আয়োজিত এক উঠান বৈঠকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বিগত স্বৈরাচারী সরকার সংবিধান থেকে ‘হ্যাঁ-না’ ভোট বাদ দিয়েছিল। কিন্তু এবার গণভোটে ইতিবাচক রায়ের মাধ্যমে আগামী দিনে সংবিধান পরিবর্তন করা হবে। তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, গণভোটে ইতিবাচক রায় দিলে রাষ্ট্র থেকে বহুবিধ সুবিধা পাওয়া যাবে। ফ্যাসিস্টদের ফেরানো ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি নিজেদের হাতে রাখার এই সুযোগ যেন জাতি না হারায়, সে আহ্বান জানান তিনি।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর