সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পুরনো সম্পর্ক জোড়া লাগছে আমির-আসিম জুটির

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বিচ্ছেদ ও দূরত্ব তৈরি হলেও ফের শিরোনামে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার। সম্প্রতি আসিমের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে হানিয়ার উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে তাদের পুরনো সম্পর্কের গুঞ্জন। আসিম আজহারের বাড়িতে আয়োজন করা হয়েছিল এক জমকালো কাওয়ালি সন্ধ্যার। সেখানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন হানিয়া। নিজের ইনস্টাগ্রামে সেই রাতের বেশ কিছু মুহূর্ত শেয়ার করে হানিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আসল পর্বেও যেন ঠিক এভাবেই আনন্দ করা যায়।’ তার এমন রহস্যময় ক্যাপশন ঘিরেই এখন নেটদুনিয়ায় জল্পনার শেষ নেই। ভক্তরা মনে করছেন, তারা হয়তো খুব শিগগিরই কোনো বড় ঘোষণা দিতে চলেছেন। ওইদিন কালো রঙের একটি কারুকাজ করা শাড়িতে দেখা গেছে হানিয়াকে। পিঠখোলা ব্লাউজ, চুলে লাল গোলাপের বিনুনি আর হাতে ভারী স্বর্ণের কাঁকন সব মিলিয়ে হানিয়ার সাজ ছিল রীতিমতো নজরকাড়া। হানিয়া এবং আসিম দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন। মাঝে তাদের বিচ্ছেদ এবং আসিমের সঙ্গে মীরব আলীর বাগদানের খবরে সম্পর্কের ইতি ঘটেছে বলে ধরে নিয়েছিলেন সবাই। তবে সম্প্রতি মীরবের সঙ্গে আসিমের বাগদান ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ফের হানিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে। বিভিন্ন ইভেন্টে বর্তমানে তাদের প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। পেশাগত জীবনেও দুজনে ব্যস্ত সময় পার করছেন। হানিয়া আমির বর্তমানে নেটফ্লিঙ্রে নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামাইত লো’-এর কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, আসিম আজহার গত নভেম্বরে প্রকাশ করেছেন তার প্রথম ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম ‘আসিম আলী’।


এই বিভাগের আরো খবর