সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ  রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন তারা। কমিটিতে নিলুফা ইয়াসমিন লেলিকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা পেশায় একজন বৈমানিক এবং তিনি একজন সফল উদ্যোক্তা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের উপজেলা মহিলা দলের কমিটির সাথে সমন্বয় করে এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহবায়ক ছাড়াও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে দুর্বল ছিল মোল্লাহাট উপজেলা মহিলা দল। এবারে মহিলা দলের কার্যক্রম সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা।
কমিটি ঘোষণার পর রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক মনোনীত করায় সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি মহিলা দলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে মোল্লাহাট উপজেলা মহিলা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবেন বলে জানান।


এই বিভাগের আরো খবর