সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে স্মরন সভায় জনগনের পাশে থেকে কাজ করতে চাই: বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

এম.পলাশ শরীফ, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খাউলিয়া ইউনিয়নে দলের চেয়ারপার্সন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরন সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, আপোষহীন নেত্রী সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের কল্যানের নিবেদিত একজন দেশ প্রেমিক। জেল জুলুম নির্যাতন শত কষ্টের স্বিকার হয়ে ও এ দেশের মানুষকে ছেড়ে কখনো দেশ ছেড়ে যায়নি। তার স্বপ্ন ছিল সাধারণ মানুষের মুখে হাঁসি ফুটিয়ে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া। এ লক্ষে তারই উত্তরসূরী আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দলের চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় দেশের সকল সম্প্রদায়ের মানুষের অধিকারের কথা বলা হয়েছে।
এটি বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখি সমৃদ্ধির দেশ। দলের মধ্যে দ্বিধা-বিভক্ত নয়, সাধারণ জনগনের কল্যানের জন্য অতন্ত প্রহরীর মতো মানুষের পাশে থেকে সেবক হিসাবে কাজ করতে চাই।
শুক্রবার রাত ৮টায় খাউলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে এ স্মরণ সভায় অনুষ্ঠানে আলোচনা করেন প্রধান অতিথি হিসাবে দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে।
খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রেজায়ানুল হক সবুজ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর