সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বোনের বিয়েতে কৃতির আবেগঘন পোস্ট

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন:বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যানন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর গায়ক স্টেবিন বেনবে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান- উভয় রীতিতেই সম্পন্ন হয়েছে এই জমকালো বিয়ে। বোনের বিদায়লগ্নে নিজেকে সামলাতে পারেননি কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশব থেকে আজ পর্যন্ত কাটানো অসংখ্য মুহূর্তের ছবি শেয়ার করে নিজের মনের কথা লিখেছেন। কৃতি লেখেন, ‘আমি বলে বোঝাতে পারব না ঠিক কী অনুভব করছি। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেল! যখন আমার বয়স মাত্র পাঁচ, তখন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। আর আজ সেই হাত দিয়েই ওর বিয়ের গাঁটছড়া বেঁধে দিলাম। নূপুর, তুই আমার দেখা সবচেয়ে সুন্দরী কনে।’ বোন জামাই স্টেবিন বেনের সঙ্গে কৃতির সম্পর্ক বেশ সহজ ও বন্ধুত্বপূর্ণ। স্টেবিনকে উদ্দেশ্য করে কৃতি বলেন, ‘গত পাঁচ বছর ধরেই তুমি আমাদের পরিবারের অংশ। আজ তা পূর্ণতা পেল।’ শেষে লিখেছেন, ‘আমি সারাজীবনের জন্য কেবল একটি ভাই নয়, বরং একজন ভালো বন্ধুও পেলাম। তোমাদের দু’জনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। তবে মনে রেখো স্টেবিন, নূপুর আমার ‘জান’। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং তোমাকে আমাদের সেনন পরিবারে স্বাগত জানাচ্ছি।’

 


এই বিভাগের আরো খবর