সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কটাক্ষের শিকার হলেন আলিয়া ভাট

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

অনন্যা পান্ডের প্রতিটি কাজ নিয়ে নেটিজেনদের সমালোচনায় মেতে উঠতে দেখা যায়। এই বলিউড তারকার কোনো বিষয়ই যেন সহজভাবে মেনে নিতে পারেন না নেট দুনিয়ার বাসিন্দারা। এবার ব্যতিক্রম ঘটাল আলিয়া ভাটের সঙ্গে অনন্যা পান্ডের কথার লড়াইকে ঘিরে। আলিয়া নয়, নেটিজেনদের অনেকে পক্ষ নিয়েছেন অনন্যার। শুধু তাই নয়, অনন্যার পক্ষ হয়ে তারা আলিয়াকে সুযোগসন্ধানী বলে কটাক্ষ করতে দ্বিধা করেননি। কিন্তু কেন? সে প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেছে, এই দুই বলিউড অভিনেত্রীর বিতর্কের সূত্রপাত একটি পোস্টকে ঘিরে। সম্প্রতি ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করে নিজেকে তাঁর ‘ফ্যান’ বলে দাবি করেছিলেন আলিয়া ভাট। তাতেই নেট ভুবনের একাংশের অনুমান, ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যই তাঁর স্ত্রী ইয়ামিকে তৈলমর্দন করছেন আলিয়া! অথচ অভিনেতা রণবীর সিং এই অভিনেত্রীর ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রিলিজের আগে-পরে ‘ধুরন্ধর’-এর জন্য কোনোরকম শুভেচ্ছা জানাননি কাপুর পরিবারের এই পুত্রবধূ। অনেকে যখন ‘ধুরন্ধর’ সিনেমার জন্য রণবীরের প্রশংসায় মত্ত, তখনও এ নিয়ে মুখ খোলেননি আলিয়া। শুভেচ্ছা জানাননি কাছের বন্ধুকে। সে সময়ে শোনা গিয়েছিল, আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, সেজন্যই ভাটকন্যা ‘ধুরন্ধর’ নিয়ে কোনো পোস্ট করেননি। কিন্তু আদিত্য পরিচালিত সিনেমা হাজার কোটির গন্ডি পেরুতে না পেরুতেই আলিয়ার তরফে শুভেচ্ছা বার্তা আসে; যা গত দিন দুয়েক ধরে চর্চার শিরোনামে। সেই প্রেক্ষিতেই নিন্দুকদের দাবি, আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যই এখন ‘ধুরন্ধর’-এর স্তুতি করছেন আলিয়া। এমনকি তাঁর স্ত্রী ইয়ামির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তুলোধনা করা এক পোস্ট ভাইরাল হয়ে যায়। যেখানে লাইক ঠুকে সায় দিতে দেখা যায় অনন্যা পান্ডেকেও। আর তাতেই উত্তপ্ত টিনসেল টাউন! এ খবরের পাশাপাশি আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, আলিয়ার সঙ্গে নাকি মাসখানেক ধরেই অনন্যা পান্ডের আদায় কাঁচকলায় সম্পর্ক। মাস দুয়েক আগে ফিল্মফেয়ার ওটিটি ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল। সেই শোতে অনন্যাকে দেখে না চেনার ভান করেন আলিয়া। সেই রাগের বশেই কি আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তোপ দাগা পোস্টে লাইক বসালেন অনন্যা পান্ডে। তাই এবার অনন্যার বদলে এবার নেটিজেনরা সমালোচনায় মেতেছেন আলিয়ার।


এই বিভাগের আরো খবর