সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রকাশ পেলো ‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিনোদন:রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’ এর ট্রেইলার প্রকাশিত হয়েছে। গত রোববার সিনেমাটির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির সোশ্যাল হ্যান্ডেলে ট্রেইলারটি মুক্তি পেয়েছে। নির্মাতা জানান, সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ট্রেইলার প্রকাশ করা হলো। খুব শিগগির সিনেমাটি মুক্তি দেওয়া হবে। একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘রঙবাজার’ সিনেমার গল্প। দৌলতদিয়া যৌনপল্পীতে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ট্রেইলারে শুরুতে ধরা দিয়েছে-রহস্য, পতিতাপল্লীর জীবন, রাজনীতির বাস্তব চিত্র ধরা দিয়েছে। সিনেমাটিতে একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে রয়েছেন-শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র রূপায়ন করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু। তামজিদ অতুলের গল্প-ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।


এই বিভাগের আরো খবর