সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোল্ডেন গ্লোবে এবার সেরা হলেন যারা

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিনোদন:লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব ২০২৬- এর তারকা সমৃদ্ধ অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে বছরের সেরা বিজয়ীদের নাম। ছবির পাশাপাশি টেলিভিশন এবং এবার প্রথমবারের মতো পডকাস্ট বিভাগেও পুরস্কার দেওয়া হয়েছে। নিকি গ্লেজার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। গত এক বছরে চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে এই আয়োজনে। চলতি বছর চলচ্চিত্র বিভাগে বড় জয় পেয়েছে ‘হ্যামনেট’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। টেলিভিশন বিভাগে ধারাবাহিকভাবে আলোচনায় থাকা ‘অ্যাডোলেসেন্স’ ঝুলিতে তুলেছে একাধিক পুরস্কার।

চলচ্চিত্র বিভাগে বিজয়ীরা
▪ সেরা চলচ্চিত্র (নাট্য): হ্যামনেট
▪ সেরা চলচ্চিত্র (সংগীত বা কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
▪ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট
▪ সেরা অ্যানিমেশন চলচ্চিত্র: কে-পপ ডেমন হান্টার্স
▪ সেরা অভিনেত্রী (নাট্য): জেসি বাকলি – হ্যামনেট
▪ সেরা অভিনেতা (নাট্য): ওয়াগনার মউরা – দ্য সিক্রেট এজেন্ট
▪ সেরা অভিনেত্রী (সংগীত বা কমেডি): রোজ বার্ন
▪ সেরা অভিনেতা (সংগীত বা কমেডি): টিমোথি শ্যালামে
▪ সেরা পার্শ্ব অভিনেত্রী: তেইয়ানা টেইলর
▪ সেরা পার্শ্ব অভিনেতা: স্টেলান স্কারসগার্ড
▪ চলচ্চিত্র ও বাণিজ্যিক সাফল্য: সিনার্স
▪ সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন
▪ সেরা চিত্রনাট্য: পল থমাস অ্যান্ডারসন
▪ সেরা মৌলিক গান: গোল্ডেন
▪ সেরা মৌলিক সুর: লুডউইগ গোরানসন

টেলিভিশন বিভাগে বিজয়ীরা
▪ সেরা ধারাবাহিক (নাট্য): দ্য পিট
▪ সেরা ধারাবাহিক (কমেডি বা সংগীত): দ্য স্টুডিও
▪ সেরা সীমিত ধারাবাহিক: অ্যাডোলেসেন্স
▪ সেরা অভিনেত্রী (নাট্য): রিয়া সিহর্ন
▪ সেরা অভিনেতা (নাট্য): নোয়া ওয়াইল
▪ সেরা অভিনেত্রী (কমেডি বা সংগীত): জিন স্মার্ট
▪ সেরা অভিনেতা (কমেডি বা সংগীত): সেথ রোগেন
▪ সেরা অভিনেত্রী (সীমিত ধারাবাহিক): মিশেল উইলিয়ামস
▪ সেরা অভিনেতা (সীমিত ধারাবাহিক): স্টিফেন গ্রাহাম
▪ সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন): এরিন ডোহার্টি
▪ সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন): ওয়েন কুপার
▪ সেরা স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশনা: রিকি জারভেইস

নতুন সংযোজন
▪ সেরা পডকাস্ট: গুড হ্যাং উইথ অ্যামি পোলার

 


এই বিভাগের আরো খবর