সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড় পুরুষে আসক্তি নিয়ে মুখ খুললেন ঋতাভরী চক্রবর্তী

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বিনোদন: ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়, তবে এবার সরাসরি ভক্তদের প্রশ্নের মুখে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঋতাভরী চক্রবর্তী। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বয়সে বড় পুরুষে আসক্তি নিয়ে প্রচলিত ধারণা নাকচ করে দিয়েছেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। ওই প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত জানতে চান, তিনি কি বয়সে বড় ও পরিণত পুরুষদেরই বেশি পছন্দ করেন। ব্যক্তিগত এমন প্রশ্নে বিরক্ত না হয়ে হেসেই উত্তর দেন ঋতাভরী। তিনি স্পষ্ট করে বলেন, এই ধারণার কোনো ভিত্তি নেই। তাঁর ভাষায়, বিষয়টি একেবারেই সঠিক নয়। সম্প্রতি ঋতাভরীর ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনা বেড়েছে তাঁর বাগদানের খবরের পর। তাঁর বর্তমান সঙ্গী সুমিত আরোরা বলিউডের পরিচিত চিত্রনাট্য ও সংলাপ লেখক। শাহরুখ খানের জাওয়ান থেকে শুরু করে স্ত্রী, চন্দু চ্যাম্পিয়ন ও ফ্যামিলি ম্যানের মতো আলোচিত কাজের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। দীর্ঘদিনের সম্পর্কের পর সুমিতের সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী। এর আগেও ঋতাভরীর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এক সময় এক চিকিৎসকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বিয়ের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হলেও ব্যক্তিগত কিছু কারণে সেই সম্পর্ক থেকে সরে আসেন অভিনেত্রী। এ ছাড়া নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও সে বিষয়ে ঋতাভরী কখনো প্রকাশ্যে বিস্তারিত বলেননি। ঋতাভরীর অতীত সম্পর্কগুলোর দিকে তাকালে অনেকের চোখে বয়সের ব্যবধান বিষয়টি এসেছে। সেই সূত্র ধরেই বয়সে বড় পুরুষে আসক্তির প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে বারবার। তবে ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনে ঋতাভরী বুঝিয়ে দিয়েছেন, ব্যক্তিগত পছন্দকে এমন একপেশে ধারণায় বাঁধতে তিনি রাজি নন। অভিনেত্রীর মতে, সম্পর্কের ক্ষেত্রে বয়স নয়, বোঝাপড়া ও মানসিক সংযোগই আসল। আর সেই জায়গা থেকেই তিনি নিজের সিদ্ধান্ত নেন। গুঞ্জনের বাইরে গিয়ে তাঁর এই স্পষ্ট অবস্থান ভক্তদের কাছেও স্বস্তির বলেই মনে করছেন অনেকে।


এই বিভাগের আরো খবর