সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বলিউডের অন্যতম তারাকা জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ২০২৪ সালের ৭ নভেম্বর ছেলে সন্তানের বাবা-মা তারা। সন্তান জন্মের পর থেকে যদিও কখনও এক ঝলকও প্রকাশ্যে আনেননি। ভক্তরাও প্রতীক্ষায় ছিলেন যে ছেলের কি নাম রেখেছে। এতদিন ছেলের নাম গোপনেই রেখেছিলেন এ তারকা জুটি। এবার জন্মের মাস দুই পরে ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। ক্যাটরিনা এবং ভিকি সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বঙ্ েবেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনা এবং ভিকি বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিঙ্ সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।


এই বিভাগের আরো খবর