সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিনিধি: / ৫৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মোংলা উপজেলার দিগরাজ এলাকার বিদ্যারবাহন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা পৌর শহরের রিগনপাড়া এলাকার দিনেশ বিশ্বাসের মেয়ে।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, শুক্রবার বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘মোংলা কমিউটার’ ট্রেনটি দিগরাজের বিদ্যারবাহন এলাকায় পৌঁছালে নয়মী বিশ্বাস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীর খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
এ বিষয়ে মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুর আলম গাজী বলেন, নিহত নারী মোংলা পৌরসভার রিগনপাড়া এলাকার বাসিন্দা। বিদ্যারবাহন এলাকা তুলনামূলকভাবে নির্জন এবং সেখানে তার কোনো আত্মীয়-স্বজন বসবাস করেন না। তিনি কেন একাকী ওই এলাকায় গিয়েছিলেন—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর