সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকসুতে নিরঙ্কুশ জয় শিবির সমর্থিত প্যানেলের

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রায় চার দশক পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদকসহ সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদেই বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সব কেন্দ্রের ফলাফল একত্র করে নির্বাচন কমিশন এই চূড়ান্ত ফল ঘোষণা করে।

ঘোষিত ফল অনুযায়ী, সহ সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭ ভোটে। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে থাকেন শিবিরের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ে। ভোট গণনার সময় কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিরতি তৈরি হলেও পরে পুনরায় গণনা শেষে রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

দীর্ঘ ৩৮ বছর পর জকসু নির্বাচন হওয়ায় পুরো ক্যাম্পাসজুড়ে ছিল আলাদা উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিশ্লেষকদের মতে, শিবির সমর্থিত প্যানেলের এই নিরঙ্কুশ জয় জকসুতে তাদের প্রভাব ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্টভাবে তুলে ধরেছে।


এই বিভাগের আরো খবর