সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে  যুবদলের দোয়া মাহফিল

প্রতিনিধি: / ৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার( ৬ জানুয়ারি) বিকালে শহরের জেলাপরিষদের অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট জেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট -২ (সদর- কচুয়া) আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী ব্যরিস্টার শেখ মোহম্মদ  জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাদারন সম্পাদক মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সিপিএ রফিকুল ইসলাম জগলু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবুল হাসান, পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা যুবদলের দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন


এই বিভাগের আরো খবর