সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনেজুয়েলার ঘটনায় বিপাকে ডিক্যাপ্রিও

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন:ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার পর কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর প্রভাব পড়েছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ওপরও। এই নিষেধাজ্ঞার কারণে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন ডিক্যাপ্রিও। ফলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেখানে তার অভিনীত ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল। ভ্যারাইটি জানিয়েছে, সংঘাতের পর আরোপিত এলাকাভিত্তিক বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞার কারণেই সেন্ট বার্থেলেমি ছাড়তে পারেননি ডিক্যাপ্রিও। নতুন বছরের আগে তাঁকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সেখানে ছুটি কাটাতে দেখা গেছে, যাদের মধ্যে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন স্যানচেজ। পাম স্প্রিংস ফেস্টিভ্যালের মুখপাত্র বলেন, ‘অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো আজ সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজ ও চলচ্চিত্রে দীর্ঘ অবদানকে স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত।’ ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে তিনি একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন, যাকে কন্যাকে উদ্ধারের জন্য আবার পুরোনো জীবনে ফিরে যেতে হয়। এদিকে একই সময়ে সুখবরও পেয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসে সেরা ছবির সম্মান অর্জন করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা জিতেছে চারটি পুরস্কার, যার মধ্যে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন পল টমাস অ্যান্ডারসন।


এই বিভাগের আরো খবর