সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনে ঘুরতে এসে অপহৃত পর্যটক উদ্ধার

প্রতিনিধি: / ৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ  সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার (০৪ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিনজনকে উদ্ধার করে বলে জানিয়েছেন খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।
তিনি দাবি করেন, যৌথ অভিযানে দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে অবস্থিত রিসোর্টসংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। আগামীকাল প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোল কানন’ এ বুকিং নিয়ে রাত যাপনের জন্য ওঠেন। পরে বিকালে “গোল কানন” রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। রিসোর্ট সংলগ্ন ওই খাল হতে নারীসহ ৫ জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। অপহরণের পর দস্যুরা মোটা অংকের মুক্তিপন দাবি করেছিল বলে জানা গেছে। অপহরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।
অপহরণের শিকার সোহেল ও জনি নামের দুই পর্যটক ঢাকার বাসিন্দা। যার ফলে বিস্তারিত পরিচয় ও ওই নারীদের পরিচয়ও স্পষ্ট করা যায় নি।
তবে অপহরণের বিষয়টি নিয়ে প্রথম থেকেই রিসোর্ট মালিক, রিসোর্ট মালিকদের সংগঠন এক ধরণের লুকোচুরি করে আসছিল।
বন বিভাগের দাবি, ওই পযটকরা অনুমতি ছাড়াই সুন্দরবনে প্রবেশ করেছিলেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ওই পর্যটকরা কোন অনুমতি না নিয়েই বনে প্রবেশ করেছিল। ওই রিসোর্ট মালিক কেন এমনটি করলেন সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।


এই বিভাগের আরো খবর