সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদুরোর পতন নিয়ে চোখের পানি ফেলবে না যুক্তরাজ্য: কেয়ার স্টারমার

প্রতিনিধি: / ২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আনন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন নিয়ে যুক্তরাজ্য ‘চোখের পানি ফেলবে না’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তবে সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি-না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। এদিকে জি-সেভেন গ্রুপের দেশ হিসেবে জাপান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় পূর্ব এশিয়ার এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলায় ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভেনেজুয়েলার পরিস্থিতি স্থিতিশীল করার’ বিষয়ে তারা সমর্থন দিচ্ছেন। তবে কড়া ভাষায় ভেনেজুয়েলায় হামলার বিরোধিতা করেছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ‘অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সকল ধরনের বিদেশি হস্তক্ষেপের পাশাপাশি হুমকি বা বলপ্রয়োগের বিরোধিতা করে’। এর আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করার আগে দেশটির রাজধানী কারাকাস ও আশপাশের বিভিন্ন এলাকায় হামলা চালায় মার্কিন সেনারা। হামলার ঘটনার পর বিস্ফোরণ, আগুন ও ধোঁয়ার ছবি:০ও ভিডিও দেখে অন্তত পাঁচটি স্থাপনা শনাক্ত করতে সক্ষম হয়েছে বিবিসি ফেরিফাই। সেগুলোর মধ্যে রয়েছে- জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডি মিরান্ডা বিমান ঘাঁটি। এটি লা কার্লোতা নামে পরিচিত। ফুয়ের্তে তিউনা নামে কারাকাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। ক্যারিবীয় সাগরের সঙ্গে কারাকাসের প্রধান সংযোগ বন্দর পোর্ত লা গুয়েরা। এটি মিরান্ডা প্রদেশে অবস্থিত। কারাকাসের ঠিক পূর্বে অবস্থিত হিগুয়েরোতে বিমানবন্দর। মিরান্ডা প্রদেশের সেরো এল ভলকানের একটি সুউচ্চ টেলিকম টাওয়ারেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এটি অ্যান্টেনাস এল ভলকান নামে পরিচিত। এদিকে স্যাটেলাইটের ছবিতে ভেনেজুয়েলার ফুয়ের্তে তিউনা নামের গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। ভ্যান্টরের ধারণকৃত ছবিতে সামরিক স্থাপনাটির কমপক্ষে ছয়টি কাঠামোতে গুরুতর ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। ছবিগুলে বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। একটি ছবিতে লাল ছাদযুক্ত একটি বড় অবকাঠামো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটার দক্ষিণে তিনটি ছোট ভবন প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মধ্যরাতে আকস্মিকভাবে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে বন্দি করে নিয়ে যাওয়ার পরদিন রাজধানী কারাকাসের বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা। স্বাভাবিক সময়ে বাজার, শপিংমলসহ যেসব এলাকায় মানুষের ভিড় দেখা যেত, সেসব এলাকায় এখন শুনশান নিরবতা বিরাজ করছে।


এই বিভাগের আরো খবর