সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যে কারণে ওটিটিতে কাজ করছেন না শামীম হাসান সরকার

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বিনোদন:যতটা আলোচিত, ততটাই সমালোচিত অভিনেতা শামীম হাসান সরকার। তবুও ইউটিউবভিত্তিক নাটকে যেন তিনি একেবারেই হিট মেশিন। ভিউয়ের হিসেবে তার নাটকগুলো বরাবরই এগিয়ে। সমসাময়িক অনেক অভিনয়শিল্পী ওটিটিতে নিয়মিত কাজ করলেও শামীম এখনো সে তালিকায় নেই। অভিনেতার দাবি, তার নামে ছড়ানো বদনামই এর বড় কারণ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন শামীম। নিজের কোনো ঘাটতি আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটিটির কাজ বেশি করা টিম বা পরিচালকদের সঙ্গে তার তেমন আড্ডা কিংবা হাই-হ্যালো নেই। পরিচয়ের অভাবেই যোগাযোগ গড়ে ওঠেনি। এটাকে নিজের ব্যর্থতা হিসেবেই দেখেন তিনি। শামীমের ভাষায়, কেন জানি অনেকের কাছেই তার বদনাম বেশি। সেই বদনাম কেউ কেউ ইচ্ছাকৃতভাবেই ছড়ায়। কী ধরনের বদনাম-এ প্রশ্নে অভিনেতা বলেন, ২০১৮ সাল থেকে তিনি নিয়মিত কাজ করছেন। সে সময় ইউটিউবকেন্দ্রিক কিছু কাজ করায় এক শ্রেণির মানুষ তাকে ‘ইউটিউবার’ বলে ছোট করার চেষ্টা করত। তাদের বানানো একই গল্প বারবার ছড়িয়ে তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এই বদনাম ছড়ানোর পেছনে কখনো কখনো নিজের সহকর্মীরাও জড়িত। কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মার্কেট নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে শামীমের বিশ্বাস, সৎ পথে থাকলে এসব খুব বেশি ক্ষতি করতে পারে না। তিনি বলেন, এখন বুঝতে পারছেন বদনাম অনেকটাই কমেছে। গত চার-পাঁচ মাসে তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ শোনেননি। কাজের দিক থেকে গেল মাসে বেশ ব্যস্ত ছিলেন শামীম হাসান সরকার। তিনি অভিনয় করেছেন ‘আতা অ্যান্ড তোতা ব্রাদার্স’, ‘সার্টিফিকেট’সহ একাধিক নাটকে। সম্প্রতি ‘কাশ্মীরি বউ’ শিরোনামের নাটকে তাকে দেখা গেছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জেবা জান্নাত।


এই বিভাগের আরো খবর