সর্বশেষ :
উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন 

প্রতিনিধি: / ৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
Oplus_0

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি: পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ৪ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার চাঁদখালী বাজারের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ীরা অভিযোগ করেন স্থানীয় আওয়ামী দোসর গাজী শফিকুল ইসলাম ও মিনারুল ইসলাম কে ব্যবহার করে তৌহিদুল ইসলাম ও মুকুল হোসেন সহ কতিপয় ব্যক্তি এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ইটভাটা ব্যবসায়ী খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, আবু সুফিয়ান টিক্কা, পরিতোষ কুমার, আবেদা খাতুন, ইউনুস আলী সরদার, বজলুর রহমান, বাদশা গাজী, নজরুল গাজী, লুৎফর রহমান, জলিল সরদার, আকবর সরদার, জুয়েল গাজী, রিপন মোল্লা, চয়ন সরদার, সোহেল গাজী, তালেব মোল্লা, নাজমুল হোসেন, মনিরুল গাজী, মুন্না, রসুল সরদার, জয়নাল সরদার, ফরিদ হোসেন ও বেলাল হোসেন। মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর